Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে সিইসি

BN DESK
23 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। আজ রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের কক্ষে গুরুত্বপূর্ণ এ বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এসময় ইসি’র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন। চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীদারের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সফরে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে ২৬ অক্টোবর কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে সিইসি

B
BN DESK | 23 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার