Logo
ট্রেন্ডিং: চাকরিতে প্রবেশে বহাল হলো ৩২ বছরের বেশি বয়সসীমা, গেজেট প্রকাশ  ১১ বছর পর সুপার কাপ শিরোপা জয় নাপোলি’র ২৪ ও ২৫ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা

কমলো জেট ফুয়েলের দাম

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
কমলো জেট ফুয়েলের দাম

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার দশমিক ৬৫০২ ডলার থেকে কমিয়ে দশমিক ৬৩৩৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে বিদায়ী আগস্টে বাড়ানো হয়েছিল জেট ফুয়েলের দাম। সে সময় প্রতি লিটার জেট ফুয়েল ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম দশমিক ৬৪০১ ডলার থেকে বাড়িয়ে দশমিক ৬৫০২ ডলার নির্ধারণ করা হয়েছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কমলো জেট ফুয়েলের দাম

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার