Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কাজের চাপ কমাতে ১০ রোগীকে হত্যা, নার্সের আমৃত্যু কারাদণ্ড

BN DESK
11 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : মুমূর্ষু ১০ রোগীকে হত্যা ও ২৭ জনকে হত্যাচেষ্টার অভিযোগে হাসপাতালের এক নার্সকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে পশ্চিম জার্মানির আচেন শহরের আদালত। অভিযুক্ত ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ওয়ার্সেলেনের একটি হাসপাতালে এ হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন।

আদালতের সিদ্ধান্ত মোতাবেক এই অপরাধে বিশেষত গুরুতর অপরাধ ধারা প্রযোজ্য হয়েছে। ফলে সাধারণ জাবজ্জীবন কারাদণ্ড নিয়মে ১৫ বছরের পর শর্তসাপেক্ষ মুক্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন এই ব্যক্তি।

প্রসিকিউটররা জানান, অভিযুক্ত নার্স রোগীদের মরফিন ও মিদাজোলাম ইনজেকশন দিয়ে হত্যা করতেন। মূলত রাতের শিফটে নিজের কাজের চাপ কমানোর উদ্দেশ্যে তিনি এ হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। এমন কর্মকাণ্ডের জন্য আদালতে কোনো প্রকার অনুশোচনা প্রকাশ করেননি ওই ব্যক্তি।

প্রসিকিউটররা আরও জানান, অভিযুক্ত ওই মেডিকেল স্টাফ ব্যক্তিত্বজনিত সমস্যায় ভুগতেন। এ ব্যক্তি ২০০৭ সালে প্রশিক্ষণ সম্পন্ন করে বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন। ২০২০ সালে তাকে ওয়ার্সেলেনের হাসপাতালে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০২৪ সালে তিনি এসব অভিযোগে গ্রেফতার হন। প্রসিকিউটররা জানিয়েছেন, অতিরিক্ত হতাহতদের শনাক্তকরণের জন্য মৃতদেহ উত্তোলন করা হয়েছে এবং অভিযুক্তকে ভবিষ্যতে পুনরায় বিচারের সম্মুখীন হতে হতে পারে।

এই ঘটনা নাইলস হোগেল-এর মামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি ২০১৯ সালে ৮৫ রোগী হত্যা করার দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়েছিলেন। এ ঘটনার জন্য তিনি আধুনিক জার্মানির অন্যতম সিরিয়াল কিলার হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

সূত্র : এএফপি 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

কাজের চাপ কমাতে ১০ রোগীকে হত্যা, নার্সের আমৃত্যু কারাদণ্ড

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার