Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি

কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনাবাসী নাগরিকদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

এসময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রতীক হিসেবে তিনি কয়েকজন নিবন্ধিত প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিইসি বলেন, ‘যেখানেই তারা থাকুক না কেন, সব নাগরিক যখন অংশগ্রহণ করতে পারে, তখনই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক হয়।’ তিনি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার আরও সহজলভ্য করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

সিইসি জোর দিয়ে বলেন, ‘প্রবাসীরা যেভাবে রেমিট্যান্স, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, সেভাবেই তাদের দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত।’

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সিইসি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

নতুন এই কর্মসূচির আওতায় এখন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং টরন্টোর কনস্যুলেট জেনারেল অফিসে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আয়ুব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার