Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কারাগারের সামনে থেকে ইমরানের তিন বোন আটক

BN DESK
20 November 2025, 03:21 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খানকে আটক করেছে পুলিশ। কারাবন্দি ভাইয়ের সঙ্গে দেখা করতে না দেওয়ায় তারা আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নিয়েছিলেন।

ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, গত মঙ্গলবার রাতে ইমরান খানের তিন বোনকে আটক করার আগে পুলিশ তাদের সঙ্গে অশোভন আচরণ করেছে এবং জোরজবরদস্তি করে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে গেছে। ইমরান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি। কারা কর্তৃপক্ষ দলীয় নেতাকর্মী বা পরিবারের সদস্যের সঙ্গে ইমরানকে দেখা করতে দিচ্ছে না। এর প্রতিবাদে মঙ্গলবার পিটিআই নেতাকর্মী ও ইমরানের পরিবারের সদস্যরা কারাগার প্রাঙ্গণের বাইরে অবস্থান নেন। তারা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে এ বিষয়ে আদালতের আদেশ লঙ্ঘন করার অভিযোগ করেন।

গতকাল মধ্যরাতের পর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে পিটিআই থেকে বলা হয়, যখন পুলিশ অভিযানে নামে, তখন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খান আদিয়ালা কারাগারের সামনে শান্তিপূর্ণভাবে বসেছিলেন। খাইবার পাখতুনখাওয়ার স্থানীয় সরকারমন্ত্রী মিনা খান আফ্রিদি, এম এন এ শাহিদ খট্টক এবং অন্যান্য দলীয় কর্মী, যাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন, তারা সহিংসতার শিকার হয়েছেন এবং পুলিশ তাদের উঠিয়ে নিয়ে গেছে।

আদালতের আদেশ থাকার পরও কেন ইমরান খানের সঙ্গে প্রতি সপ্তাহে তার পরিবারকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না-তা নিয়ে প্রশ্ন তুলে ওই পোস্টে আরও বলা হয়, ‘আদালতের নির্দেশে একজন কারাবন্দির অধিকার অনুযায়ী ইমরান খানকে তার পরিবারের সঙ্গে প্রতি সপ্তাহে নিয়মিত সাক্ষাৎ করতে দেওয়া উচিত নয় কি? তার পরিবারের সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে দমন ও সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।’ খবর : দ্য ডন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

কারাগারের সামনে থেকে ইমরানের তিন বোন আটক

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার