Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কারাগারে বসে মনোনয়নপত্র নিলেন জাপার সাবেক এমপি

BN DESK
21 December 2025, 10:46 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। এবার তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে বরিশালে। কেননা বরিশাল-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও বিএনপির অফিস পোড়ানো মামলায় বর্তমানে কারাগারে থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য টিপুর পক্ষে জআ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে দু’জন অনুসারী বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গোলাম কিবরিয়া টিপুর পক্ষে শাওন নামের একজন যুবক মনোনয়নপত্র কিনেছেন বলে জানিয়েছে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র। এ খবর ছড়িয়ে পড়লে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনজুড়ে নির্বাচন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, দুজন লোক এসে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ওই সময় আমি কেন্দ্র পরিদর্শনে ছিলাম। যেহেতু জাতীয় পার্টি কোনো নিষিদ্ধ বা অনিবন্ধিত দল নয়, সে কারণে তাদের মনোনয়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর। এছাড়া ইসলামী আন্দোলনের মনোনয়ন পেয়েছেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।

২০২৪ সালের ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হন বরিশাল-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বর্তমানে তিনি বিএনপির অফিস পোড়ানো এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি হিসেবে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

তিনি কারাগারে থাকায় বরিশাল-৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস ছিল। তবে আসনটির সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু মনোনয়নপত্র সংগ্রহ করায় ভোটের হিসাবে নতুন সমীকরণ দেখা দিয়েছে।

এদিকে, গোলাম কিবরিয়া টিপু ছাড়াও বরিশাল জেলার ৬টি আসন থেকে বিএনপি, ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টিসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা আব্দুস সোবহান, বরিশাল-২ (উজিরপুর-বাবুগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. সিরাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে মনোনয়ন নিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।

এছাড়া বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে এখন পর্যন্ত একটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। মুসলিম লীগ মনোনীত আব্দুল কুদ্দুস নামের একজন মনোনয়ন পত্রটি সংগ্রহ করেছেন। তাছাড়া বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন থেকে এখনো কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

কারাগারে বসে মনোনয়নপত্র নিলেন জাপার সাবেক এমপি

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার