Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কালীগঙ্গা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

BN DESK
06 December 2025, 05:58 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গিলন্ড এলাকা এই ঘটনা ঘটে

নিহতরা হলেন—গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) ও আজগরের ছেলে জামিল (৩)। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে যানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে খেলা করতে যায় ওই শিশুরা। এ সময় খেলার ছলে মাঠের পাশে কালীগঙ্গা নদীতে যায় জুনায়েদ ও জামিল। তাদের মাঠে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে কালীগঙ্গা নদী থেকে স্থানীয় বাসিন্দারা অচেতন অবস্থায় উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গিলন্ড এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

কালীগঙ্গা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার