Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৯ সদস্য

BN DESK
06 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআর’র সাবেক ৯ সদস্য।

আজ বুধবার (১৫ অক্টোবর ) দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান , ৯ জনকে মুক্তি দেয়া হয়েছে এবং আরও ৪ জনের জামিনের কাগজপত্র যাচাই শেষে মুক্তি দেয়া হবে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে ৯ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

জেল সুপার আল মামুন, ওই মামলায় আরও ৪ জনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তাদের ৪ জনকেও কারা মুক্তি দেওয়া হবে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৯ সদস্য

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার