Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবা খুন

BN DESK
11 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

কিশোরগঞ্জের করিমগঞ্জে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আব্দুল মালেক (৭৫) করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি এলাকার মৃত শহর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পারিবারিক বিষয় নিয়ে আব্দুল মালেকের সঙ্গে তার ছেলে বাদল ওরফে খোকনের ঝগড়া হয়। একপর্যায়ে খোকন তার বাবাকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় আব্দুল মালেককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবা খুন

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার