Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কিশোরগঞ্জে পিকআপ উল্টে নিহত ২, আহত ১০

BN DESK
24 January 2026, 04:31 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে হাদিস মিয়া (৫০) ও নূর আলম (৪৫) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
 
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকা থেকে ১৫ জনের একটি দল পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাজারে যাচ্ছিলেন। পথে অষ্টগ্রাম জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায় এবং উল্টে যায়।
 
এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিস মিয়া ও নূর আলমকে মৃত ঘোষণা করেন।
 
অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহতদের মধ্যে ৫ জনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আর গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

কিশোরগঞ্জে পিকআপ উল্টে নিহত ২, আহত ১০

B
BN DESK | 24 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার