কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ মিয়া (২১) ওই গ্রামের মজনু মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, ওয়াহিদ মিয়া বিকেল ৩টার দিকে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। সেসময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ওয়াহিদ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।