Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কিশোরগঞ্জে মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

BN DESK
22 December 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য কিশোরগঞ্জ-৩ (তারাইল-করিমগঞ্জ) আসনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে চুন্নুর পক্ষে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ভাতিজা এ কে এস জামান সম্রাট।

তাড়াইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি করিমগঞ্জ–তাড়াইল এলাকায় আর আসেননি।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

কিশোরগঞ্জে মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

B
BN DESK | 22 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার