Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

BN DESK
11 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিনহাজুল আবেদিন মিনহাজকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০ টায় গদা গ্রাম থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মিনহাজ দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গদা গ্রামের হারুন অর রশিদের ছেলে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী মামলার আসামি মিনহাজকে গতকাল বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 19 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার