Logo
ট্রেন্ডিং: খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ মমতা ব্যানার্জির খালেদা জিয়ার মৃত্যুতে ব্যথিত সাকিব আল হাসান  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ’র শোক  খালেদা জিয়ার জানাজা-দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে : প্রেসসচিব

কুকুর বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

R
নিজস্ব প্রতিবেদক
04 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট
কুকুর বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

কক্সবাজারের রামুর মহাসড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় এক পথচারী টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে মো. আনিস (২৬)।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, কক্সবাজারমুখী একটি ট্রাক জোয়ারিয়ানালা বাজার অতিক্রম করার সময় একটি কুকুর গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। চালক কুকুরটাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়।

তিনি জানান, নিহত যুবক পেশায় একজন টমটম চালক। তিনি জোয়ারিয়ানালায় তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

রামু হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন বলেন, ট্রাকচাপায় গুরুতর আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এলাকা: কক্সবাজার রামু
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কুকুর বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার