Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে

R
নিজস্ব প্রতিবেদক
04 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড। এ ঘটনায় ৮ শ্রমিককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। এছাড়াকারখানার মালিক-শ্রমিকসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ৮ শ্রমিককে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- নেত্রকোনার বাসিন্দা আবুল কালাম (৩৫), দুলাল মিয়া (৩২), আবু কালাম (৩৯), মো. সুহাগ মিয়া (৩০), মো. সুজন মিয়া (৪১), মো. চান মিয়া (৩৮), আবদুল লতিফ (৪০) ও সুনামগঞ্জ জেলার মাইদুল ইসলাম (৩৫)।

বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের গৌরীপুর অফিসের ইনচার্জ আম্লান কুমার দত্ত জানান, রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে গৌরীপুর অফিসের একটি প্রতিনিধি দল উপজেলার আমিরাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ‘বিজিডিসিএল-৪’ এর বিতরণ লাইন থেকে অবৈধভাবে একটি চুন কারখানায় গ্যাস সংযোগ স্থাপন করে চুন উৎপাদন কাজ অব্যাহত রাখতে দেখা গেছে। অবৈধ চুন কারখানায় অভিযান পরিচালনাকালে ১৩টি ফোকাস বার্নার পাওয়া যায়। যার মাধ্যমে প্রতিদিন অর্ধলাখ টাকার গ্যাস সরকারের ক্ষতি হতো। এসময় চুন কারখানায় কর্মরত মোট ৮ শ্রমিককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।এ ঘটনায় রোববার রাতে বাখরাবাদ গ্যাসে সহকারী প্রকৌশলী এস এম উজ্জল হোসেন বাদী হয়ে চুন কারখানার মালিক কামাল উদ্দিন, সালাউদ্দিন, বোরহান উদ্দিন এবং নাসির উদ্দিনসহ মোট ১৩ জনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, অবৈধ গ্যাস সংযোগের দায়ে বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের গৌরীপুর অফিসের পক্ষ থেকে মালিক-শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছেন। ৮ শ্রুমিককে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার