Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুমিল্লায় পৌনে তিন কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

BN DESK
11 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

কুমিল্লার রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে প্রায় পৌনে তিন কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে অবৈধ এসব মালামাল জব্দ করা হয়।

অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লার সদর দক্ষিণের রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে টাস্কফোর্স দল অভিযান পরিচালনা করে। এ সময় ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাউল, ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। তবে এসব পণ্যের সঙ্গে কাউকে আটক করা যায়নি।

টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান। এ সময় বিজিবি ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান বলেন, জব্দকৃত চোরাচালানি মালামাল বিধি মোতাবেক কাস্টমস-এ জমা করা হবে। চোরাচালান বন্ধে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলেও এই কর্মকর্তা জানান।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

কুমিল্লায় পৌনে তিন কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার