Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুমিল্লা-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

BN DESK
29 December 2025, 01:23 PM পড়তে ১ মিনিট

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহিদ।রোববার (২৮ আগস্ট) রাতে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহিদ তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। 

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল ইসলাম শহিদ।ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন। 

জামায়াত নেতা সাইফুল ইসলাম শহিদ বলেন, দলীয় সিদ্ধান্তের কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। দেবিদ্বারের মানুষের জন্য আমার পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ঐ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ   ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

কুমিল্লা-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার