Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুষ্টিয়ায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

BN DESK
14 December 2025, 05:13 PM পড়তে ১ মিনিট

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারটির মালিক শিমুল জানান,পার্শ্ববর্তী ঈশ্বরদী থেকে রাতে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে মনিপার্ক এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী কয়েকজন ডাকাত দলের সদস্যরা গাড়িটি লক্ষ্য করে তেড়ে আসে ও গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।

এসময় চালক হিমেলকে মারধর করা হয়। ডাকাতির ওই ঘটনাটি প্রাইভেটকারে থাকা বাপ্পি নামে এক যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। এ ঘটনায় থানায় মামলা কর‌বেন ব‌লে জানিয়েছেন গাড়ির মালিক শিমুল।

ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমান বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কুষ্টিয়ায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার