Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুষ্টিয়ায় যুবককে পায়ের রগ কেটে হত্যা

BN DESK
29 November 2025, 06:46 PM পড়তে ১ মিনিট

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় জনি ইসলাম (৩৫) নামের এক যুবকের পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার একটি গোরস্তানের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জনি ওই ইউনিয়নের মহিষকুন্ডি জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, বেলা দেড়টার দিকে প্রতিপক্ষের লোকজন জনি ইসলামকে হত্যা করেছে। জনির বিরুদ্ধে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিলে। ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রামিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার গোরস্তানের পাশে জনি ইসলামকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বর্তমানে কুষ্টিয়া সদরে একটি মিটিংয়ে থাকায় তদন্ত শেষে বিস্তারিত জানাবেন।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কুষ্টিয়ায় যুবককে পায়ের রগ কেটে হত্যা

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার