Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন নুসরাত তাবাসসুম

BN DESK
14 November 2025, 07:29 PM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন।

 

এ বিষয়ে সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে মনোনয়নপত্র কেনার তিনটি ছবি পোস্ট করে নুসরাত তাবাসসুম লেখেন, সকাল সকাল একটি খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত সাত-আট বছর ধরে আমি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, এর মধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।

 

নুসরাত আরও লেখেন, আমার অসংখ্য সীমাবদ্ধতা আছে। তারপরও অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, আমি দেশকে ও আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সমর্থন চাই। আমরা যারা এখানে এসেছি একটি স্বপ্ন নিয়ে, যারা দিনের পর দিন রাস্তাকে ঘর-বাড়ি বানিয়ে সংগ্রাম করে টিকে আছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি সেই সব সহযোগী, সহমর্মী ও সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ইতিমধ্যে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীনও রয়েছেন এই আসনে।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন নুসরাত তাবাসসুম

B
BN DESK | 14 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার