Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

BN DESK
29 November 2025, 02:14 PM পড়তে ১ মিনিট

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে মিলন চন্দ্র নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা এলাকায় ঘটনাটি ঘটে। মিলন চন্দ্র ওই এলাকার কার্তিক চন্দ্রের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন শিশুটির পরিবারের লোকজন।  তখন সবার অগোচরে বাড়ির টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে পড়ে যায় শিশুটি। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক সময় গর্ত থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার