Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের উলিপুরে রান্নাঘরে নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ 

BN DESK
10 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সাহেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেয়াড় পাড় এলাকায় নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। সাহেরা বেগম ওই এলাকার মৃত নুরুজ্জামান সরকারের স্ত্রী ও উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের ১৯৯৮ সালে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত সাহেরা বেগম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল সোমবার সকালে তার ছোট ছেলে আলম মিয়ার স্ত্রী রান্নাঘরে গিয়ে শাশুড়ি সাহেরা বেগমের গলাকাটা লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের উলিপুরে রান্নাঘরে নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ 

B
BN DESK | 23 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার