Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের গ্রেফতার ৩

BN DESK
09 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সারাদিন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট ও ভাংগামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম ফুলমতি গ্রামের মৃত ছামশুল হকের ছেলে মো: হাছেন আলী(৬৭), ভাংগামোড় ইউনিয়নের বোয়ালভীড় গ্রামের আফতার আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী মো: মকবুল হোসেন(৪০) এবং একই ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আওয়ামী লীগ কর্মী আবু বক্কর সিদ্দিক(৩৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসামিদেরকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের গ্রেফতার ৩

B
BN DESK | 01 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার