Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

BN DESK
05 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৮ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে আজ সোমবার (৬ অক্টোবর) সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।

গ্রেফতাকৃত মাদক কারবারি শফিকুল ইসলাম শফু (৩৮)। তিনি ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর উত্তরপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। ফুলবাড়ী থানা পুলিশ জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ মাদক কারবারি শফিকুল ইসলাম শফুর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩৮ হাজার ৯৫ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসময় পেশাদার মাদক কারবারি শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 06 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার