Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
10 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আমিনুল ইসলাম ছেলে।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল জানান, শিশু জুনায়েদ হোসেন বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে শিশুটি পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। সন্তানের অকাল মৃত্যুতে ওই পরিবারটিতে এক শোকের ছায়া নেমে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার