Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ উদ্ধার

BN DESK
27 December 2025, 09:54 PM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাতে ফুলবাড়ী উপজেলার বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা চোরাকারবারিদেরকে ধাওয়া দিয়ে গজেরকুটি নামক স্থানে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় মাদক ব্যবসায়ীরা মালামাল ফেলে পালিয়ে যান।

অপর দিকে রামখানা বিওপি’র আওতাধীন গোয়ালটারী এলাকায় টহলদল একজন চোরাকারবারিকে আসতে দেখে চ্যালেঞ্জ করেন বিজিবি। এসময় ওই চোরাকারবারি কৌশলে ভারতীয় ৪৫ বোতল ইস্কাফ সিরাপ ফেলে পালিয়ে যায়।  এ ঘটনায় থানায় পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন(১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইস্কাফ জব্দ করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ উদ্ধার

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার