Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোতলে পানি ভেবে কীটনাশক পান যুবকের মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোতলে পানি ভেবে কীটনাশক পান যুবকের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আমন ক্ষেতের আইলের পাশে বোতলে কিছুটা কীটনাশক রেখে বাকিটা ধানক্ষেতে ¯েপ্র করছিলেন এক কৃষক। এসময় ওই কৃষকের অজান্তে মানসিক ভারসাম্যহীন এক যুবক পানি ভেবে বোতলের সবটুকু কীটনাশক পান করে মারা যান। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে। নিহত যুবকের নাম মইনুল ইসলাম (৩৭)। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাদির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মইনুল ইসলাম অনেক আগে থেকেই মানসিক ভারসাম্যহীন। অনেক চিকিৎসা করানোর পরও সুস্থ না হওয়ায় হাটে-বাজারে পথে ঘাটে অস্বাভাবিক ভাবে ঘুরে বেড়াত। গতকাল রোববার সকালে ওই এলাকার কৃষক প্রদীপ কুমার নিজ ধানের জমিতে মাজরা পোকা দমনের কীটনাশক স্প্রে করছিলেন। বাকি কীটনাশক জমির পাশে বোতলে রাখা ছিল।

এসময় মানসিক ভারসাম্যহীন যুবক হঠাৎ এসে কৃষকের অগোচরে বোতলের ছিপি খুলে সবটুকু কীটনাশক পান করেন। একপর্যায়ে বিষক্রিয়ায় চিৎকার করতে থাকলে প্রদীপ এবং আশপাশের লোকজন তার কীটনাশক পান করার বিষয়টি বুঝতে পারেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক মইনুল। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত হোসেন সরকার জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের কারও কোন সন্দেহ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোতলে পানি ভেবে কীটনাশক পান যুবকের মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার