Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

BN DESK
12 January 2026, 12:35 AM পড়তে ১ মিনিট

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় আতাব আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার-শালজোর ঘাটপাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে। তিনি শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে। আতাব আলী পেশায় ঘোড়ারগাড়ি চালক ছিলেন।

এলাকাবাসী জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় আসাদ মোড় থেকে বাজার করে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার