Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের রাজারহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
19 November 2025, 09:53 PM পড়তে ১ মিনিট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ১০ কেজিরও বেশি গাঁজা ও গাঁজা বিক্রির ১৩ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানান, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় মাদক প্রতিরোধ কমিটি ও সচেতন ছাত্র-জনতার সহায়তায় ১০ কেজি ২শ’ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির টাকাসহ মাদক ব্যবসায়ী নিরোধ নারায়ণ ওরফে সাদ্দামকে (৩৬) গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এঘটনায় পুলিশ আজ বুধবার (১৯ নভেম্বর) সাদ্দামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন জানিয়েছেন, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের রাজারহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 19 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার