Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১

BN DESK
08 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরার সময় ষাটোর্ধ্ব এক ব্যক্তি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস রংপুরের ডুবুরি দল দিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত ডুবুরী দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি বলে রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর জানিয়েছেন।

নিখোঁজ ব্যক্তি ওই ইউনিয়নের রতি সোলাগাড়ি মৌজার বাসিন্দা রহিম উদ্দিন (৬২)। তিনি পেশায় নারিকেল গাছের ডাল পরিষ্কারকারী। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় টনি জাল দিয়ে ডাংরারহাট এলাকার সোলাগাড়ি মোহাম্মদ আলী মেম্বরের বাড়ির পাশে তিস্তা নদীতে মাছ ধরার সময় নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়।

এ সময় তার সাথে থাকা অপর সঙ্গীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে রংপুর থেকে ডুবুরী দল এসে নিখোঁজ রহিম উদ্দিনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে নিখোঁজ ব্যক্তিকে ৪ ঘন্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার