Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের রাজারহাটে পঁচা-বাসি মাংস বিক্রি করার সময় কসাই আটক ৩ হাজার টাকা জরিমানা

BN DESK
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ফ্রিজে রাখা বাসি-পঁচা মাংস বিক্রি করার সময় জনসাধারণ হাতে-নাতে আটক করেছে মাংস বিক্রেতাকে। পরে পঁচা-বাসি মাংসগুলো মাটিতে পুঁতে ফেলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজারহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালাউদ্দিন মাহমুদ।

গতকাল মঙ্গলবার দুপুরের পর বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বাজারের মাংস বিক্রেতা আকতার হোসেন ও দারবাগ আলী ফ্রিজে রাখা পঁচা-বাসি গরুর মাংস বিক্রি করার সময় জনসাধারণ তাদের মাংসসহ হাতে-নাতে আটক করে।

খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় রাজারহাট থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালাউদ্দিন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ হাজার টাকা জরিমানা করে পঁচা-বাসি মাংসগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। বিষয়টি  রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের রাজারহাটে পঁচা-বাসি মাংস বিক্রি করার সময় কসাই আটক ৩ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার