Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের রাজারহাটে মরা গরুর মাংস বিক্রি মামলায় ২ কসাইয়ের জামিন নামঞ্জুর

BN DESK
02 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের রাজারহাটে মরা গরুর মাংস বিক্রির মামলায় গতকাল বুধবার ২কসাইয়ের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। গত ২৩ আগস্ট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে মরা গরুর মাংস বিক্রি করার চেষ্টা চালালে জনসাধারণ মাংসসহ মাংস বিক্রেতা আলম মিয়াকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে রাজারহাট উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত দেড় মণ মাংস মাটিতে পুঁেত দেন। এ সময় মাংস বিক্রেতা আলম মিয়া কৌশলে সটকে পড়েন। পরে অভিযুক্ত মাংস বিক্রেতা সাকিব উদ্দিনের ছেলে আলম মিয়া(৪৫) ও মজির উদ্দিনের ছেলে হায়দার আলী(৫৫) এর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালের ৩৪/৪০ ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়ের করেন রাজারহাট উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল লতিফ।

দীর্ঘ ১মাস পর গতকাল বুধবার কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে ওই ২ কসাই জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল লতিফ মিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের রাজারহাটে মরা গরুর মাংস বিক্রি মামলায় ২ কসাইয়ের জামিন নামঞ্জুর

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার