Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের রাজারহাটে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

BN DESK
11 November 2025, 11:39 PM পড়তে ১ মিনিট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে মেঘলা রাণী(১৩) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা বকসীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে গ্রামের মন্টু রায়ের মেয়ে ও সিঙ্গেরডাবরীহাট স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে পরিবারের সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয় মেঘলা রাণী। এসময় বাড়িতে কেউ ছিল না। কিছুক্ষণ পর বাড়ির লোকজন এসে তাকে ডাকাডাকি করে না পাওয়ায় শয়ন ঘরে গিয়ে তার লাশ ঝুলতে দেখে। এসময় তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

মায়ের সাথে অভিমান করে মেঘলা আত্মহত্যা করেছে বলে ধারণা এলাকাবাসীর। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের রাজারহাটে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার