Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
10 December 2025, 02:23 PM পড়তে ১ মিনিট

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলাপাড়া গ্রামে দুই মামা-ভাগিনা বাড়িরসংলগ্ন পুকুরের পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে মারা গেেছ। তারা হলো-সাভাব (২) ও আবু তোহা (২)। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। মৃত্যু সাভাব ও আবু তোহা একই গ্রামের শাহাজাহান মন্ডল ও আবু তালেবের ছেলে বলে জানা গেছে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কের মামা-ভাগিনা শিশু দুটি সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায় অচেতন অবস্থায় শিশু দু’টিকে গলাগলি ধরা অবস্থায় পানি থেকে উদ্ধার করেন। 

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিউর রহমান ও রৌমারী থানার এসআই শাহানুর রহমানসহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে যান।  

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার