Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামে গণপিটুনিতে যুবককে হত্যা, ৩ জন আটক

BN DESK
10 January 2026, 11:27 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে চোর সন্দেহে অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় অপরাধীকে আইনের হাতে সোপর্দ না করে উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নেওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই যুবক পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসে বলে সন্দেহ করা হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে। এসময় উপস্থিত জনতা আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে অবগত না করেই ওই যুবককে এলোপাতাড়ি মারধর শুরু করে।

পরে জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই যুবকের মত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম জানান, নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তবে চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করা আইনের লঙ্ঘন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আমরা তিনজনকে আটক করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামে গণপিটুনিতে যুবককে হত্যা, ৩ জন আটক

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার