Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামে জমিজমা সংক্রান্ত  বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

BN DESK
01 January 2026, 06:23 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত হয়েছেন। গত বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস (৬৫)। তিনি ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বড়পার্ক গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে তছিমুদ্দিনের দুই ছেলে আব্দুল কুদ্দুস ও মাহাবুরের মধ্যে প্রায় ১০ শতাংশ জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। 

গত বুধবার সকালে ওই জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের কয়েকজন সদস্য দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুল কুদ্দুসের ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে গেলে তার ছেলে রাসেলও গুরুতর আহত হন।

আহত অবস্থায় আব্দুল কুদ্দুস ও তার ছেলে রাসেলকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে আব্দুল কুদ্দুস মারা যান। 

ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।  

 

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামে জমিজমা সংক্রান্ত  বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার