Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে নিখোঁজ ১

BN DESK
08 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে স্রোতে ডুবে নিখোঁজ হয়েছেন একজন। আজ সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম মনসুর আলী (৪৫)। তিনি বেবরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খামার নকুলা এলাকার বাসিন্দা। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, উজান থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ ধরতে নদে নামেন তিনি। এসময় প্রবল স্রোতে তিনি ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে জানান। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। 

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি বেড়েছে। স্রোতের সাথে গাছের গুঁড়ি ভেসে আসছে। এগুলো স্থানীয় বাসিন্দারা সংগ্রহ করছেন। তবে এগুলো সংগ্রহ করতে সতর্কতা অবলম্বন করতে হবে।

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে নিখোঁজ ১

B
BN DESK | 06 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার