Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

কুড়িগ্রামে দুধকুমার নদে ডুবে বৃদ্ধা নিখোঁজ

R
নিজস্ব প্রতিবেদক
19 October 2025, 04:00 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে দুধকুমার নদে ডুবে বৃদ্ধা নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার দুধকুমার নদের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় নদে পড়ে আয়েশা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সখিনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বৃদ্ধা ওই ইউনিয়নের মৃত জবুউদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিখোঁজ ওই বৃদ্ধা দুধকুমার নদের পাশ দিয়ে হেঁটে আত্মীয় বাড়ি যাওয়ার সময় নদে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা দেখে তাৎক্ষণিকভাবে নদে নেমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তল্লাশি করলেও তাকে পাওয়া যায়নি।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদে তল্লাশি করেও ওই বৃদ্ধার সন্ধান পাননি। রাত হয়ে যাওয়ায় আজকের মানে তল্লাশি সমাপ্ত করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামে দুধকুমার নদে ডুবে বৃদ্ধা নিখোঁজ

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার