Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত

BN DESK
10 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার সংলগ্ন ধরলা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণের শুরুতে নৌ দুর্ঘটনায় তাহের উদ্দিন (৬৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দুর্ঘটনাটি ঘটে। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর রাউলিয়া গ্রামের বাসিন্দা। ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার বিকেল ৪টায় ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার সংলগ্ন ধরলা নদীতে নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঘোগাদহ ইউনিয়নের একতা নৌকাটি আসে। পরে নৌকায় থাকা তাহের উদ্দিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাইচারদের প্রস্তুত করে নদীর এপারে ফেরার সময় নৌকার শ্যালো মেশিনের বেল্টে তার পোশাক আটকে যায়।

এসময় নৌকা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়। কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ জানান, এবিষয়ে এখন পর্যন্ত কেউ অবগত করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার