Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামে পুশইনের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

BN DESK
03 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা ও ভুরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশে পুশইনের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার বলদিয়া ইউনিয়নের খুটামারা সীমান্ত (সোনাহাট স্থলবন্দরের পাশে) দিয়ে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনর্চাজ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

এবিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত নাগরিকদের বিস্তারিত ঠিকানা নিশ্চিত করতে গেলে তারা জানায়, এরা রোহিঙ্গা নাগরিক (মায়ানমার নাগরিক)। বর্ণিত নাগরিকদের পরবর্তী আইনি ও প্রশাসনিক কার্যক্রম চলমান।

আটকের সময় তারা কক্সবাজারের কলাতলী গ্রামের বাসিন্দা জানালেও জিজ্ঞাসাবাদে তারা মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন। আটককৃতরা হলেন- মায়ানমারের নাগরিক রফিউলের রবিউল আলম (২০), ইসমাইল হোসেনের স্ত্রী আমেনা বেগম(২৮), পুত্র আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭), কন্যা শাফা (৬), রিফা (৯), নুর আলমের স্ত্রী রেজিয়া (২১), কন্যা নুর শাহিদা (২)। মৃত আলতাফ হোসেনের পুত্র ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের পুত্র শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ নবী হোসেন (১৫)।

বিজিবি, পুলিশ, ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের খুটামারা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত রেখা ১০১১ পিলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে তারা সোনাহাট স্থলবন্দর-কচাকাটাগামী রাস্তার মধ্যে সোনাহাট আমতলী এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন।

এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের আটক করে। আটককৃতরা জানান, এক বছর পূর্বে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে অবৈধভাবে যান তারা। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনর্চাজ (ওসি) আল হেলাল মাহমুদ মায়ানমার নাগরিকদের আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তাদের প্রকৃত তথ্য যাচাই বাছাই চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামে পুশইনের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার