Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

BN DESK
23 December 2025, 09:26 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল সোমবার দুপুরে ২টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুর উপজেলার গোড়াই রঘুরায়ে অবস্থিত মেসার্স এসএম ব্রিকসকে  ১ লাখ ৭০ হাজার টাকা ও আঠারো পাইকারে অবস্থিত মেসার্স এনএম ব্রিকসকে ১লাখ ৫০হাজার টাকাসহ মোট ৩লাখ ২০হাজার টাকা অর্থদণ্ড ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়া হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম মেজবাহ উদ্দিন আহমেদ। এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার