Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রাম ও নওগাঁয় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

BN DESK
07 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

করতোয়া ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাট ও নওগাঁর পোরশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো এসংক্রান্ত আরও খবর-

রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে ৭২ঘন্টার ব্যবধানে ২শিশু কন্যার পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’টি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. জাকিয়া খাতুন (৯) আজ রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়।

কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। বাড়ির পাশের পুকুরের পানিতে জাকিয়া খাতুনকে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত করেন।

অপরদিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৮) গত বৃহস্পতিবার বিকেল ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়। বিষয়টি রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত রায়হান কবির নিশ্চিত করেছেন।

পোরশা(নওগাঁ): নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া জান্নাত(১০) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে পোরশা দিঘিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে উপজেলার পোরশা বাঁশবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

জানা যায়, সাদিয়া পোরশা দিঘিপাড়া গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে সাদিয়াসহ আরও কয়েকজন শিশু সেখানকার একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রাম ও নওগাঁয় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার