Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত ও জাপা প্রার্থীকে বিচারিক কমিটির শোকজ

BN DESK
31 January 2026, 04:13 PM পড়তে ১ মিনিট

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রাম- ১ আসনে দু’জন জাতীয় সংসদ সদস্য প্রার্থীকে নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘন এবং নির্বাচনি অপরাধ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান ও ও বিচারিক কমিটি। আগামী ১ ফেব্রুয়ারি কমিটির অস্থায়ি কার্যালয়ে (৭০১,৭০২ চীফ জুডিশিয়াল আদালত ভবন, কুড়িগ্রাম) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

জানাগেছে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষ্যে নাগেশ্বরী পৌরসভার ৮নং ওয়ার্ড এ অবস্থিত হাশেম বাজার পশ্চিম পয়রাডাঙ্গা আলিম মাদরাসায় শিশু শিক্ষার্থীদের দাঁড়ি পাল্লা মার্কার সমর্থনে শ্লোগান দেয়া হয়েছে এবং বিভিণ্ন সমাবেশ, মিছিল ও সভায় রঙ্গিন ব্যানার ব্যবহার করা হয়েছে। যেখানে প্রার্থী স্বয়ং উপস্থিত ছিলেন। এ প্রেক্ষিতে ভিডিও সহ  আরিফুল ইসলাম ইসলাম জয় নামে এক ব্যক্তি ৩০ জানুয়ারি বিচারিক আদালতে অভিযোগ করেন। 

অপরদিকে গত ২৬ জানুয়ারি কুড়িগ্রাম- ১ আসনের বিএনপির প্রধান নির্বচনী এজেন্ট আজহারুল ইসলাম  জাতীয় পার্টির কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে প্রকাশ্যে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পরিচিত নেতা, কর্মী ও সমর্থকদের পুনর্বসানের আশ্বাস প্রদান পূর্বক  তাদের রাজনৈতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে উস্কানীমূলক বক্তব্য প্রদান করে মর্মে ভিডিও দিয়ে বিচারিক আদালতে অভিযোগ করে।
এর প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এ কারণ দর্শাও নোটিশ প্রদান করে।

এব্যাপারে মুহাম্মদ আয়াজ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচনী এলাকা নং-২৫, কুড়িগ্রাম-১ ও সিভিল জজ , কুড়িগ্রাম জানান, দুই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রর্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

 

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত ও জাপা প্রার্থীকে বিচারিক কমিটির শোকজ

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার