Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুয়াকাটায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

BN DESK
07 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট
কুয়াকাটায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার কাউয়ার চর থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। মরদেহ উদ্ধারের সময় তার পরনে জলপাই রঙের হাফপ্যান্ট পাওয়া গেছে। তবে পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চর গঙ্গামতি থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।

স্থানীয় জেলে রহিম মিয়া বলেন, সকালে সাগরে জাল তুলতে গেলে মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশে খবর দেই।

কুয়াকাটা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, কুয়াকাটার চর গঙ্গামতি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

কুয়াকাটায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার