Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কেনিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১১

BN DESK
06 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় একটি ছোট বিনামন বিধ্বস্তের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার কেনিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করা ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়। এতে ১১ জন আরোহী নিহত হয়েছেন। এদের বেশিরভাগই বিদেশি নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে পর্যটন কেন্দ্র দিয়ানি থেকে মাসাই মারা জাতীয় উদ্যানের কিচওয়া টেম্বোর দিকে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হয়। মোম্বাসা এয়ার সাফারির চেয়ারম্যান জন ক্লিভ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্লেনটিতে ১০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে আটজন হাঙ্গেরিয়ান, দুইজন জার্মান নাগরিক এবং একজন কেনিয়ার ক্যাপ্টেন। তিনি বলেন, দুঃখের বিষয়, কেউ বেঁচে নেই। তিনি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রয়েছে। 

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটির (কেসিএএ ) পূর্ববর্তী এক বিবৃতিতে বলা হয়েছে যে, দুর্ঘটনার সময় প্লেনটিতে ১২ জন যাত্রী ছিলেন। কেসিএএ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবে বলেছে যে দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য সরকারি সংস্থাগুলো এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবি এবং ভিডিওতে ঘন জঙ্গল এবং ঝোপঝাড়ের মাঝখানে প্লেনের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, তার সরকার এই ট্র্যাজেডি নিয়ে কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। এর আগে গত আগস্টে, মেডিকেল এনজিও আমরেফের একটি ছোট প্লেন রাজধানী নাইরোবির উপকণ্ঠে বিধ্বস্ত হয়। এতে ছয়জন নিহত এবং আরও দুজন আহত হয়।  খবর : এএফপি

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

কেনিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১১

B
BN DESK | 01 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার