Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলো বদরুদ্দীনের মরদেহ

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট
কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলো বদরুদ্দীনের মরদেহ

প্রথিতযশা লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।

সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। কিছু সময়ের জন্য তার মরদেহ সেখানে রাখা হবে, যেন সবাই শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে পারেন।জানা গেছে, বদরুদ্দীন উমরের মরদেহ বাসভবনে রাখা হয়েছিল। তার বড় মেয়ে বিদেশে রয়েছেন। তিনি ফেরার পর সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলো বদরুদ্দীনের মরদেহ

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার