Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কেরানীগঞ্জে সেনা-বিজিবি মোতায়েন, আগুনের ঘটনায় উদ্ধার ৪২

BN DESK
13 December 2025, 12:34 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের পূর্ব আগানগর দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু সংলগ্ন জাবালে নূর টাওয়ার নামের ১০ তলা একটি ভবনে আগুনের ঘটনায় ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেথানে সেনা-বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। শনিবার সকালে প্রেস ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভবনের বেজমেন্ট থেকে আগুনের সুত্রপাত। যেখানে জুটের গোডাউন রয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখনো যারা ভেতরে আটকা রয়েছেন তাদেরও উদ্ধার করা হচ্ছে।

ভোর পাঁচটায় ভবনের নিচ তলায় জুট কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ভবনের বাসিন্দারা জানিয়েছেন।

এলাকা: ঢাকা কেরাণীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

কেরানীগঞ্জে সেনা-বিজিবি মোতায়েন, আগুনের ঘটনায় উদ্ধার ৪২

B
BN DESK | 13 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার