Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কোনাবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন স্বামী

BN DESK
15 November 2025, 06:15 PM পড়তে ১ মিনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

আজ শনিবার (১৫ নভেম্বর) ভোরে দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রহিমা (৩৫) ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলি গ্রামের সুরুজ আলীর ছেলে এমরানের (৪০) স্ত্রী। এ দম্পতি দীর্ঘদিন ধরে কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) পাপন হোসেন জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে রহিমার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে দাম্পত্য বিরোধের এক পর্যায়ে এমরান ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করেন। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন এবং গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত হন। এমরানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রহিমার মেয়ে শারমিন আক্তার জানান, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের মাঝে তর্ক-বিতর্ক ও মারামারি হয়। পরে ঘরের ভেতর থেকে কোনো শব্দ না আসায় সন্দেহ হলে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান।

ওই পুলিশ কর্মকর্তা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

কোনাবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন স্বামী

B
BN DESK | 15 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার