Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় র‍্যাব সদস্যের মৃত্যু

BN DESK
11 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামান (৩০) নামে এক সদস্যের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুজ্জামান খুলনা জেলার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে নিজ গ্রামের বাড়িতেই বসবাস করতেন।

সহকর্মীদের বরাতে জানা যায়, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ডিউটি শেষ করে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। জোহরের নামাজের সময়েও ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, মনিরুজ্জামান ছিলেন অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ সদস্য। সকালে ডিউটি শেষে বিশ্রামে যাওয়ার সময় সহকর্মীকে অনুরোধ করেছিলেন জোহরের নামাজের আগে যেন তাকে ডেকে দেয়। পরে ডাকার পরও কোনো সাড়া না পেয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় র‍্যাব সদস্যের মৃত্যু

B
BN DESK | 09 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার