Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ক্রীড়া উন্নয়নে বিকেএসপি-মহিলা ক্রীড়া সংস্থা সমঝোতা সই

BN DESK
17 December 2025, 08:37 PM পড়তে ১ মিনিট

মেয়েদের ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, সাঁতার ও জিমন্যাস্টিকসের ট্রেনিং কোর্স পরিচালনা এবং তৃণমূল পর্যায়ের মহিলাদের ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন খেলায় অংশগ্রহণ এবং সাফল্য নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।

এ বিষয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। যার ভিত্তিতে বিকেএসপি এবং মহিলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ খেলাগুলোর ফাউন্ডেশন ট্রেনিং কোর্স পরিচালনা করবে।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল ইসলাম এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

মহিলা ক্রীড়া সংস্থার ধানমন্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো. গোলাম মাবুদ হাসান এবং সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

ক্রীড়া উন্নয়নে বিকেএসপি-মহিলা ক্রীড়া সংস্থা সমঝোতা সই

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার